cricket

[cricket][bleft]

International club football

[International club football][bsummary]

bpl

[bpl][grids]

বিপিএল

[bpl][twocolumns]
6/Sports/slider

টেস্ট দলে সৌম্য

ইনজুরির কারণে টেস্ট সিরিজের প্রথম দুই টেস্টে খেলতে পারবেন না টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তাই বিকল্প হিসেবে টেস্ট দলে অন্তভুক্তি করেছেন সৌম্য সরকারকে।


বিপিএলের শেষ ম্যাচে আঙুলে চোট পেয়ে দল থেকে ছিটকে যান সাকিব আল হাসান। এদিকে ওয়ানডে সিরিজের স্কোয়াডে থাকলেও টেস্ট স্কোয়াডে জায়গা হয়নি সৌম্যর। কিন্তু সাকিবের ইনজুরি টেস্টে সিরজেও সংশয় আছে। তাই তার জায়গায় সৌম্যকে রেখে দেওয়া হয়েছে নিউজিল্যান্ডে।

সাকিবের অনুস্থিতিতে আরেকবার সুযোগ পেতে পারেন এই ব্যাটসম্যান । ওয়ানডে সিরিজের তিন ম্যাচে মোট ৫২ রান করেছেন তিনি। এছাড়া টেস্ট দলে নেয়া হয়েছে অনিভিষিক্ত এবাদতকে। একাদশ সাজাতে সৌম্যর ভাগ্য কি হয় সময়ই বলে দেবে।

বাংলাদেশের টেস্ট দলঃ সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী ও সাদমান ইসলাম অনিক।

No comments: