cricket

[cricket][bleft]

International club football

[International club football][bsummary]

bpl

[bpl][grids]

বিপিএল

[bpl][twocolumns]
6/Sports/slider

আল্লাহ আমাদের এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করুন : সাব্বির রহমান

গতকাল বুধবার রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭৬ জন নিহত এবং অর্ধ-শতাধিক দগ্ধ হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলেই জানিয়েছেন কর্তৃপক্ষ।


আর এমন ঘটনা গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছে। বিষয়টি নিয়ে সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। এছাড়া রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও সাব্বির রহমানও।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাব্বির রহমান লিখেন,‘এতগুলো মানুষ মারা গেল, খুব খারাপ লাগছে! যাঁরা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন, দোয়া করি তাঁরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করুন।’

No comments: