cricket

[cricket][bleft]

International club football

[International club football][bsummary]

bpl

[bpl][grids]

বিপিএল

[bpl][twocolumns]
6/Sports/slider

আল্লাহ আর যেন মৃত সংখ্যা না বাড়ে, মৃতদের জান্নাত নসিব করুণ : রুবেল হোসেন

পুরান ঢাকার চকবাজারে চার তলা একটি বাড়িসহ কয়েকটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে।

আর এই ভয়াবহ অগ্নিকান্ডে পুরো দেশজুড়ে চলছে শোকের মাতম। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবালের আছেন এই সাথে। আজ বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করে স্ট্যাটাস দেন রিভার্স সুইং তারকা।


তাতে তিনি লেখেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন .. আল্লাহ চকবাজারে যেন আর মৃত সংখ্যা না বাড়ে। চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে যে সমস্ত মানুষ মারা গিয়েছে মহান আল্লাহ যেন সবাইকে জান্নাত নসিব করেন.. হে আল্লাহ্ আপনি নিহতদের পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।

রুবেল হোসেন বর্তমানে টাইগার শিবিরের সঙ্গে কিউই সফরে আছেন।

উল্লেখ্য, বুধবার রাত সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার নয় ঘণ্টা পরও তা পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। অগ্নি নির্বাপক বাহিনীর ৩৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। সকালে হেলিকপ্টারে করে উপর থেকে পানি ছিটানোর পর আগুন আর দেখা যাচ্ছে না।

No comments: