বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পেয়েও টাইগারদের ‘শুভকামনা’ জানালেন ইমরুল কায়েস

আজ দুপুরে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু৷ কিন্তু ফিটনেস ও ফর্ম দুটোই পরিপূর্ণ থাকা সত্ত্বেও এই স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ ওপেনার ইমরুল কায়েসের৷ তবুও এই স্কোয়াডকে ফেসবুকের মাধ্যমে শুভকামনা জানিয়েছেন ইমরুল কায়েস৷

ফেসবুকে সমালোচকদের ঝড়ের মধ্যেও শান্তির বার্তা হিসেবে ইমরুল দলকে শুভকামনা জানান৷ নানা জল্পনাকল্পনার মধ্যে ইমরুলকে দলে না নেয়ায় ক্ষুব্ধ সমর্থকেরা। অনেকেই আবেগঘন পোস্ট দিচ্ছেন আবার অনেকে ধুয়ে দিচ্ছেন বিসিবিকে৷
আজ সাংবাদিকদের প্রশ্নের ব্যাখ্যায় ইমরুলকে দলে না নেয়ার ব্যাপারে প্রধান নির্বাচক বলেন, ফর্ম কিংবা ফিটনেস নয়, ইমরুলকে নেয়া হয়নি ডানহাতি-বামহাতি কম্বিনেশন রাখার জন্য। তার ব্যাখ্যা, যেহেতু ওপেনিংয়ে তামিমের জায়গা পাক্কা। তাই তার সঙ্গী হিসেবে একজন ডানহাতিকেই নিতে চায় টিম ম্যানেজমেন্ট।
মিনহাজুল আবেদীন নান্নু বলেন,
‘আমাদের বিশ জনের যে পুল আছে সেটার মধ্যে ও আছে। টিম ম্যানেজমেন্ট টপ অর্ডারে ডানহাতি এবং বামহাতি ব্যাটসম্যানের একটা কম্বিনেশন চাচ্ছিলেন। সেই বিবেচনা করেই ওকে অফ করে রাখা হয়েছে।’

No comments: