বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা আগামীকাল

স্কোয়াড ঘোষণার ব্যাপারে তিনি বলেন, ‘বিশ্বকাপে ১৫ জনের নাম দিচ্ছি, ত্রিদেশীয় সিরিজে দিবো ১৭ জন। আমরা ওখান থেকে দুইজনকে ট্রাই করে দেখতে পারব। কাল নির্বাচকরা দিয়ে দিবে। উনাদের কাছ থেকে জানাই ভালো। কাল অফিসিয়ালি জানবেন।’
এদিকে বিশ্বকাপ স্কোয়াডে সাইফুদ্দিনের নাম স্পষ্ট করে ঘোষণা দিয়েছে বিসিবি বস। তবে তাসকিনের ব্যাপারে কিছু বলেননি তিনি। আলোচিত ইমরুলের ক্ষেত্রেও স্পষ্ট কথা বলতে নারাজ পাপন। তবে আয়ারল্যান্ড সিরিজে ১৭ জনের স্কোয়াড ঘোষণার পর চুড়ান্ত দল ঘোষণা হবে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘১৫ জনের স্কোয়াড দিলেও আমরা ত্রিদেশীয় সিরিজ পর্যন্ত অপেক্ষা করব। ওখানে গিয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিবো।’
‘আমাদের ধারণা ছিল ১৮ এপ্রিলের মধ্যে ১৫ জনের স্কোয়াড দিয়ে দিতে হবে যেটা ইনজুরি ছাড়া পরিবর্তন করা যাবে না। এখন জানতে পেরেছি সময় আছে, সম্ভবত ২২ মে পর্যন্ত। আমাদের ত্রিদেশীয় সিরিজ ১৮ মে শেষ হবে। আমাদের হাতে সময় আছে।’

No comments: