cricket

[cricket][bleft]

International club football

[International club football][bsummary]

bpl

[bpl][grids]

বিপিএল

[bpl][twocolumns]
6/Sports/slider

আইপিল ত্যাগ করে সাকিবকে দেশে ফিরে আসার নির্দেশ দিলো বিসিবি!


আইপিএল ছেড়ে দেশে ফিরে আসার জন্য সাকিবকে চিঠি পাঠিয়েছে বিসিবি। টাইগারদের বিশ্বকাপ ক্যাম্প শুরুর আগেই দেশে ফিরে ক্যাম্পে যোগ দিতে নির্দেশ প্রদান করা হয়েছে।

গত মাসের ২১ তারিখ আইপিএল খেলার জন্য দেশ ত্যাগ করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আইপিএলে গিয়ে প্রথম ম্যাচ ছাড়া আর হায়দরাবাদ একাদশে দেখা যায়নি তাকে। বিশ্বকাপ প্রস্তুতির জন্য বোর্ড তাকে আইপিএলে পাঠালেও সাইডবেঞ্চে বসেই সময় কাটছে তার।

এদিকে বসে না থেকে ভারতে থেকেই বিশ্বকাপে প্রস্তুতির জন্য গুরু সালাউদ্দিনকে ডেকে পাঠান সাকিব। গত শনিবার ভারতে যান সালাউদ্দিন। কিন্তু বিসিবির নির্দেশে সেখানে প্রস্তুতি নেওয়া হচ্ছেনা সাকিবের।

বিসিবি থেকে ইতোমধ্যেই একটি চিঠি পাঠিয়ে দিয়েছে দেশের সবচেয়ে বড় অলরাউন্ডারকে। চিঠিতে জানানো হয়েছে, বিশ্বকাপ ক্যাম্পে যথাসময়ে যাতে উপস্থিত থাকেন সাকিব। সেকারনে আগামী ২২ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া টাইগারদের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে এর আগেই দেশে ফিরে আসতে হবে সাকিবকে।

No comments: