ওয়েলিংটন টেস্টে টাইগার একাদশে ফিরছেন মোস্তাফিজ

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে খেললেও টেস্ট সিরিজের প্রথম টেস্টে বিশ্রামে থাকার কারণে টাইগার একাদশে ছিলেননা পেসার মোস্তাফিজুর রহমান। তবে বিশ্রাম শেষ করে ওয়েলিংটন টেস্টে একাদশে ফিরবেন তিনি।
প্রথম ম্যাচে একাদশে কেন নেই মোস্তাফিজ? এমন প্রশ্নের জবাবে টাইগার কোচ জািনয়েছিলেন, বোলিং কোচ কোর্টনি ওয়াশের কথা মেনে টিম ম্যানেজমেন্ট প্রথম টেস্টে বিশ্রাম দিয়েছিল তাাে। আর ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে মুস্তাফিজের দায়িত্ব বেশি থাকবে বলে ঐ ম্যাচের জন্য তাকে ‘ফ্রেশ’ রাখতে চায় দল।
মুস্তাফিজ সিরিজের দ্বিতীয় ম্যাচের দলে ফিরছেন জানিয়ে রোডস বলেন, ‘ব্যাক টু ব্যাক টেস্ট খেলা তার জন্য কঠিন। টেস্ট ম্যাচে তাকে মানসিকভাবে চাঙা রাখতে হয়। পরের ম্যাচে তার ফেরার সব সুযোগই আছে।’
রোডস জানালেন, ওয়েলিংটনে বাতাস থাকবে বেশি। বাতাসের সুবিধা কাজে লাগানোর অভিজ্ঞতা মুস্তাফিজের রয়েছে। ঐ ম্যাচে যাতে মুস্তাফিজ চাঙা হয়েই মাঠে নামতে পারেন এজন্য তাকে নেওয়া হয়নি হ্যামিল্টন টেস্টের একাদশে- এমনই ব্যাখ্যা রোডসের।
‘ওয়েলিংটনে প্রচুর বাতাসের মুখোমুখি হতে হবে। সে কারণে ওখানে তাকে খেলাতে চেয়েছি। বাতাসে সে আমাদের সেরা বোলার। ওয়েলিংটনে তার অনেক দায়িত্ব বলেই এ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে।’– বলেন রোডস।
উল্লেখ্য তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে ৫২ রানে হেরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর লড়াইয়ে ওয়েলিংটনে আগামী ৮ ই মার্চ কিউইদের মুখোমুখি হবে টাইগাররা।

No comments: