হাতুডেসিংহেকে নিয়ে বোমা ফাটালেন মাশরাফি

হার্ড হিটার সাব্বির রহমানের নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার আগে জাতীয় দলে ফেরা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে নানা সমালোচনা। তবে এসব সমালোচনায় কান দিচ্ছেন না বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বরং সাব্বির এর উপর পূর্ণ বিশ্বাস আছে এই ওয়ানডে অধিনায়কের।
এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন,
‘একটি পরিষ্কার কথা বলছি। সাব্বিরের ওপর আমি আস্থা দেখিয়েছি, এ কারণে না যে তাকে নিতেই হবে। ওকে না নিলে দল চলবে না। তাহলে সাব্বির যে কদিন ছিল না, তত দিন দল চলত না। আসলে নিউজিল্যান্ড সফরের জন্য স্কোয়াডের ১৪ জনের নাম ঠিক হয়ে গেছে। এরপর ১৫ নম্বর সদস্যের জন্য যে নামগুলো দেখেছি, তখন মনে হয়েছে সাব্বিরকে নেওয়া যায়।’
‘কারণ বিশ্বকাপে সাত নম্বরে প্রতিপক্ষের সেরা পেস বোলারদের সামলানোর সামর্থ্য আমাদের অন্য ব্যাটসম্যানদের তুলনায় ওর বেশি। আমি তাই সামর্থ্যের কথা চিন্তা করে সাব্বিরের কথা বলেছি। যদি তা ভালো না লাগে, তাহলে নেবেন না।’
মাশরাফি আরও বলেন,
‘ও না থাকার পরও আমরা এশিয়া কাপ ফাইনাল খেলেছি; জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতেছি। সাব্বিরকে ছাড়া চলেছে না? চলেছে তো। আর এর আগেও তো অনেককে নেওয়ার মত দিয়েছি; কিন্তু নির্বাচকরা নেননি।’
যেমন? মাশরাফি বলেন,
‘যেমন আবদুর রাজ্জাক। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় আমরা সিনিয়র ক্রিকেটাররা সবাই ওর কথা বলেছি। সাকিব বলেছে, তামিম বলেছে, মুশফিক বলেছে, রিয়াদ বলেছে; আমি তো অধিনায়ক বলেছিই। কিন্তু নেওয়া হয় সাকলাইন সজীবকে। এটি তো ওর প্রতিও অবিচার।’
‘কারণ এক ম্যাচ খেলানোর পর বলা হলো, ও এই চাপে বোলিং করতে পারে না। তাহলে ওকে দলে নিয়েছেন কেন? আজ হাতুরেসিংহে কোচ নেই বলেই আমি এটি বলতে পারছি। উনি থাকলে বলতে পারতাম না। অধিনায়ক হিসেবে এমন অনেককে অনেকবার চেয়েছি আমি। পাইনি।’

No comments: