বিপিএলের ‘দ্বিতীয়’ হ্যাটট্রিক ওয়াহাব রিয়াজের
এবার আসরের দ্বিতীয় হ্যাট্রিকের দেখা পেলো বিপিএল। ষষ্ঠ আসরের দ্বিতীয় হ্যাট্রিকটি করলেন কুমিল্লার পেসার ওয়াহাব রিয়াজ। খুলনার ব্যাটিংয়ে ১৯তম ওভারে পর পর তিন বলে তিন উইকেট নিয়ে এ রেকর্ড গড়েন ওয়াহাব রিয়াজ।
বিপিএলের ৩৩তম ম্যাচে খুলনার ব্যাটিংয়ের সময় ইনিংসের ১৯তম ওভারে বোলিংয়ে আসেন ওয়াহাব রিয়াজ। ওভারের তৃতীয় বলে ওয়াজকে সাইফুদ্দিনের হাতে ক্যাচ বানিয়ে আউট করেন তিনি। এরপরের বলে তাইজুলকে বল্ড করার পর হ্যাট্রিক বলে সাদ্দাম হোসাইকে তামিমের হাতে ক্যাচ বানিয়ে এবারের বিপিএলে প্রথম হ্যাট্রিক করেন ওয়াহাব রিয়াজ।
উল্লেখ্য, কুমিল্লার দেওয়া ২৩৮ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে ১৫৭ রানে অলআউট হয় খুলনা টাইটান্স। ফলে ৮০ রানের বিশাল জয় পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

No comments: